বিশ্বকাপ কিংবা আইপিএলের মতো বড় বড় ক্রিকেটীয় ইভেন্টে একটা বিষয় প্রায়শই দৃষ্টিগোচর হয়। ১০০ কিংবা তার চেয়ে বেশি রান করলে ভবিষ্যতের ক্রিকেট উন্নয়নের জন্য ১০ কিংবা ২০টি ক্রিকেট কিট উপহার দেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেটে অবশ্য তেমন কিছু দেখা যায়নি কখনো। এবার তেমন কিছুই দেখা যাবে পাকিস্তান সিরিজে।
বিসিবির জার্সি স্পন্সর রবির উদ্যোগে প্রতি ১০০ রানের জন্য ১০টি ক্রিকেট কিট দেওয়া হবে বলে জানা গেছে। আজ মাঠের জায়ান্ট স্ক্রিনে সেটারই প্রস্তুতি দেখা গেছে। এ নিয়ে বিসিবি সূত্রে জানা গেছে, ‘প্রতি ১০০ রানের জন্য বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর রবি ১০টি করে ক্রিকেট কিট দেবে।
বিভিন্ন একাডেমির তরুণ ও সুবিধাবঞ্চিতদের দেওয়া হবে এই ক্রিকেট কিট। মূলত, তৃণমূল ক্রিকেটকে সমর্থন দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রবির সঙ্গে এই নিয়ে ইতোমধ্যে যৌথভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

