টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ

টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস হেরেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা।

টসে জিতে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে আঘা জানিয়েছেন, তার দল স্কোরবোর্ডে ভালো সংগ্রহ গড়ে বাংলাদেশকে চাপে রাখতে চায়। লিটনের ভাষ্য, শুরুতে বোলিং করতে হবে বলে সমস্যা নেই। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালোই মনে হচ্ছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ দল আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে। দলে ঢুকেছেন মেহেদী হাসান মিরাজ। বাদ পড়েছেন সহ–অধিনায়ক মেহেদী হাসান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামী হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, ফখর জামান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন