ছেলেদের সঙ্গে খেলে মেয়েদের বিশ্বকাপ প্রস্তুতি!

ছেলেদের সঙ্গে খেলে মেয়েদের বিশ্বকাপ প্রস্তুতি!

নারী ওয়ানডে বিশ্বকাপের আগে ভবিষ্যৎ সফরসূচিতে কোনো সিরিজ না থাকায় বিদেশি কোনো দলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ নারী দল। বেশ কয়েকটি দলের সঙ্গে খেলার চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ বিসিবি। ফলে লম্বা সময় সিলেটে অনুশীলন ক্যাম্পে মেয়েরা কেমন প্রস্তুতি নিয়েছে-সেটা দেখার জন্য ছেলেদের সঙ্গে খেলবে মেয়েরা।

বিকেএসপিতে আগামী ১৮ আগস্ট থেকে শুরু হবে নারী দলের এই প্রস্তুতি মিশন। তাদের প্রতিপক্ষ ছেলেদের অনূর্ধ্ব ১৫ দল। এই সিরিজে মেয়েরা খেলবেন দুটি দলে ভাগ হয়ে।

বিজ্ঞাপন

আগামী ১৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ শেষ হবে আগামী ২৮ আগস্ট। ৫০ ওভারের এই টুর্নামেন্টের পুরোটা হবে বিকেএসপির তিন নম্বর মাঠে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন