তায়কোয়ানদোর কমিটি বিলুপ্ত

তায়কোয়ানদোর কমিটি বিলুপ্ত

বাংলাদেশ তায়কোয়ানদো অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ভেঙে দেয় সরকার।

এনএসসির সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ধারা ২১ মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতাবলে এবং ধারা ২ (৪) ও ৮ এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো অ্যাসোসিয়েশনের কমিটি কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

২০২২ সালের আগস্টে সোলায়মান শিকদারকে সভাপতি ও শিমুল শিকদারকে মহাসচিব করে তায়কোয়ান্দো ফেডারেশনের ২০২২-২০২৫ সালের জন্য ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন