বিসিএলে বিদেশি দল, এনসিএলে বিদেশি ক্রিকেটার

বিসিএলে বিদেশি দল, এনসিএলে বিদেশি ক্রিকেটার

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিদেশি খেলোয়াড় খেলানোর নিয়ম নতুন নয়। এবার নতুন বিদেশি খেলোয়াড়দের পাশাপাশি প্রথমবারের মতো অংশ নিতে পারে একটি বিদেশি দলও। বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আকরাম জানিয়েছেন, শ্রীলঙ্কা বা আফগানিস্তানের একটি দল খেলবে এবারের বিসিএলে। আগামী ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দুই স্তরে হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে প্রতি দলে একজন করে বিদেশি ক্রিকেটার রাখার ইচ্ছাও আছে বিসিবির।

বিসিএল শুরু হয়েছিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ হিসেবে। শুরুতে তিনটি দল ছিল ফ্র্যাঞ্চাইজির অধীনে, আর বাকি দলটা পরিচালনা করতো বিসিবি। কিন্তু এক সময় ফ্র্যাঞ্চাইজিগুলো সরে গেলে চারটি দলকেই নিজেদের পরিচালনায় নেয় দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তনের পথে হাঁটছে বিসিবি। এতে ঘরোয়া লিগে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, তরুণ ক্রিকেটাররাও আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা পাবে বলে মনে করছে বোর্ড। একই সঙ্গে এর মাধ্যমে স্থানীয় ক্রিকেটের মানের উন্নয়নও হবে। 

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন