বিভিন্ন দেশের স্থানীয় ফুটবল লিগে অদ্ভুত সব পুরস্কার প্রদান করা হয়। এই তালিকায় এবার নাম লেখালো নরওয়ের ঘরোয়া ফুটবল লিগের ক্লাব। উদ্ভট পুরস্কার দিয়ে আলোচনায় চলে এলো নরওয়ের ফুটবল ক্লাব ব্রাইন এফকে।
স্থানীয় ম্যাচটিতে ভাইকিং এফসির কাছে ১-৩ গোলে হারলেও নিজেদের সেরা খেলোয়াড়কে পুরস্কার হিসেবে তারা দিয়েছে ১০০ ডিম, ২০ লিটার দুধ ও ৪০ ব্যাগ ওটমিল! ব্রাইন এর আগে আলোচনায় এসেছিল ট্রাক্টর দিয়ে স্টেডিয়ামের গ্যালারি বানিয়ে। যার দর্শক ধারণক্ষমতা ৫,০০০ এর মতো।
এই কাণ্ড দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘নরওয়েতে এরকম দামের জিনিস আমি যেকোনো দিনই নিতে রাজি আছি।’ আরেকজন তো বলেই বসলেন, ‘স্পনসরের লোগো লাগানো প্লাস্টিকের পাইপের চেয়ে এটা অনেক ভালো পুরস্কার।’
ব্রাইন শহরটি ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্দের প্রথম ক্লাব হিসেবে পরিচিত। শহরের জনসংখ্যা প্রায় ১৩,০০০ এবং এটি কৃষিভূমি দিয়ে ঘেরা। স্টাভেঞ্জার শহর থেকে মাত্র ৩০ মিনিট দূরে অবস্থিত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

