আন্তর্জাতিক হ্যান্ডবলে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

আন্তর্জাতিক হ্যান্ডবলে সেমিতে বাংলাদেশ

ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে অনূর্ধ্ব-২০ বিভাগে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩৯-১৭ গোলে হারায় মালদ্বীপকে। এই জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে স্বাগতিকরা। শনিবার প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ইয়েমেন। মালদ্বীপ ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক সুমল তঞ্চঙ্গ্যা বলেন, ‘সত্যি বলতে হ্যান্ডবল টিম গেম। সবাই একসঙ্গে ভালো খেলেছি বলেই জিতেছি। প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে পুরস্কার জিতে খুব ভালো লাগছে। আসলে প্রথম ম্যাচ থেকেই আত্মবিশ্বাস ছিল ভালো কিছু করব। পারফরম্যান্স দিয়ে নিজেকে ফুটিয়ে তুলব। সেটাই হয়েছে এই ম্যাচে।’ এর আগে দুপুরে অনূর্ধ্ব-১৮ বিভাগে বাংলাদেশকে ৩৫-৩৯ গোলে হারিয়েছে ভারত। ১৩ জুন শনিবার অনূর্ধ্ব-১৮ বিভাগে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। একই দিনে অন্য ম্যাচে ভারত খেলবে আফগানিস্তানের সঙ্গে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন