ভারতের যমদূত হিসেবে পরিচিতি পেয়েছেন ট্রাভিস হেড। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও রোহিত শর্মাদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন তিনি। তাতে ভয় ধরেছিল ভারতীয় শিবিরে। যদিও এদিন নিজের ইনিংসকে বড় করতে পারেননি হেড। ৩৩ বলে ৩৯ রান করে ফিরে যান তিনি।
এই ওপেনার আশা জাগিয়ে ফেরার দিনে অস্ট্রেলিয়ার ইনিংস মেরামতের দায়িত্ব নেন স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি। এ দুজনে ফিফটিতে ৩ বল হাতে রেখে অলআউট হওয়ার আগে ২৬৪ রান তোলে অস্ট্রেলিয়া। কোনো রান না করে তৃতীয় ওভারে কুপার কনোলি ফেরার পর ক্রিজে আসেন স্মিথ। ৩৭তম ওভারে মোহাম্মদ শামির বলে বোল্ড হওয়ার আগে খেলেন ৭৩ রানের ইনিংস। অজিদের ইনিংসে ক্যারির অবদান ৬১ রান।
এছাড়া মার্নাস লাবুশান ২৯ ও বেন দারশুইস এনে দেন ১৯ রান। ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল শামি। ৪৮ রানে ৩ উইকেট নেন এই গতি তারকা। এছাড়া ভরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়ার ইনিংস: ২৬৪/১০ (৪৯.৩ ওভার); স্মিথ ৭৩, ক্যারি ৬১, হেড ৩৯, লাবুশান ২৯; শামি ৩/৪৮
টস: অস্ট্রেলিয়া (ব্যাট)
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

