মার্করামকে নিয়ে শঙ্কা, ট্রাভেল রিজার্ভ লিন্ডে

মার্করামকে নিয়ে শঙ্কা, ট্রাভেল রিজার্ভ লিন্ডে

ইনজুরিতে পড়েছেন এইডেন মার্করাম। তাই চ্যাম্পিয়নস ট্রফিতে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে জর্জ লিন্ডেকে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার (৪ মার্চ) দলের যোগ দেওয়ার কথা এই স্পিনিং অলরাউন্ডারের।

‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। সে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোট পান মার্করাম। ম্যাচের বাকি অংশ সাইডলাইনে বসেই কেটেছে তার।

বিজ্ঞাপন

এখনও মানর্করামের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়নি। শেষ পর্যন্ত এই তারকা ব্যাটার ছিটকে গেলে মূল দলে নেওয়া হবে লিন্ডেকে। তার আগে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির অনুমোদন নিতে হবে দক্ষিণ আফ্রিকাকে। ততক্ষণে সেমিফাইনালে মিস করবেন লিন্ডে। কেবলমাত্র প্রোটিয়ারা ফাইনালে উঠলেই মাঠে নামা হবে তার।

তারকা ব্যাটার মার্করামের পরিবর্তে লিন্ডেকে দলে নেওয়ার যৌক্তিকতা আছে। প্রথম সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে হারালে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যু হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নিউজিল্যান্ডকে হারাতে পারলে ফাইনালে ভারতের সঙ্গী হবে টেম্বা বাভুমারা। মূলত দুবাইয়ের স্পিন সহায়ক উইকেটের কথা ভেবে লিন্ডেকে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন