বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ

সাইবার আক্রমণে অচল টিকিট বিক্রির ওয়েবসাইট

সাইবার আক্রমণে অচল টিকিট বিক্রির ওয়েবসাইট

সাইবার আক্রমণের শিকার হয়ে অচল হয়ে গেছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির ওয়েবসাইট টিকিফাই। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিজ্ঞাপন

বাফুফে'র মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির টিকিফাইয়ের ওয়েবসাইটটি সাইবার আক্রমণের শিকার হয়েছে। এ কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে টিকিফাই ও সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টিকিট বিক্রির বিষয়ে নতুন আপডেট খুব শীঘ্রই জানানো হবে।

উল্লেখ্য, এর আগে জানোনা হয়েছিল যে শনিবার (২৪ মে) দুপুর ১২টায় ম্যাচটির টিকিট অনলাইনে ছাড়ার কথা থাকলেও সময় পিছিয়ে ম্যাচটির টিকিট ছাড়া হবে রাত ৮টায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন