আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১০ জন রিটায়ার্ড আউট হয়ে আরব আমিরাতের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

১০ জন রিটায়ার্ড আউট হয়ে আরব আমিরাতের ইতিহাস

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে কাতারের বিপক্ষে খেলতে নেমেছিল সংযুক্ত আরব আমিরাতে। এই ম্যাচে দলটির ১০ জন ক্রিকেটার রিটায়ার্ড আউট হন। স্বীকৃত ক্রিকেটে এটা প্রথমবারের মতো এক ইনিংসে ১০ ব্যাটারের রিটায়ার্ড আউট হওয়ার ঘটনা।

ব্যাংককে আগে ব্যাট করতে নেমে ১৬ ওভারে বিনা উইকেটে স্কোরবোর্ডে ১৯২ রান তোলে আরব আমিরাত। এমন সময় বৃষ্টির শঙ্কা তৈরি হয়। বৃষ্টি এলে ম্যাচে ফল আসবে না, তাই আরব আমিরাতের ১০ ব্যাটার রিটায়ার্ড আউট হয়ে ইনিংস শেষ করে। তাদের আটজন ব্যাটার শূন্য রানে রিটায়ার্ড আউট হন।

বিজ্ঞাপন

আরব আমিরাতের হয়ে ৫৫ বলে ১১৩ রানের ইনিংস খেলেন ইশা ওঝা। আরেক ওপেনার থিরথা সাতিশের ব্যাট থেকে আসে ৭৪ রান। ৪২ বল খেলেন অধিনায়ক। জবাবে মাত্র ২৯ রানে অলআউট হয় কাতার। ১৬৩ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আরব আমিরাত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...