কেদার যাদবের দৃঢ় বিশ্বাস

‘ভারত-পাকিস্তান ম্যাচ হবে না’

‘ভারত-পাকিস্তান ম্যাচ হবে না’

পাকিস্তান এবং ভারতের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েন নতুন কিছু নয়। গত এপ্রিলের সামরিক সংঘাতের পর দুই দেশের মধ্যকার দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। এজন্য এশিয়া কাপে প্রতিবেশী দেশটির না খেলার পরামর্শ দিয়েছেন ভারতের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার।

এই তালিকার সবশেষ সংযোজন কেদার যাদব। সাবেক ব্যাটিং অলরাউন্ডারের দৃঢ় বিশ্বাস- এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলবে না ভারত।

বিজ্ঞাপন

আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপের পর্দা উঠবে। টুর্নামেন্টটিতে ‘এ’ গ্রুপে ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। ম্যাচটির ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

যাদব বলেন, ‘এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলা উচিত হবে না। আমি বিশ্বাস করি- ভারত পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে না। পাশের দেশটির বিপক্ষে যেখানেই খেলা হোক না কেন- ভারত জিতবেই। কিন্তু আমার মতে, ম্যাচটি হওয়া উচিতই হবে না। আমি নিশ্চিতভাবেই বলতে পারি ম্যাচটি হবে না।’

এর আগে পাকিস্তানের বিপক্ষে না খেলার পরামর্শ দিয়ে সম্প্রতি ভারতের আরেক সাবেক ক্রিকেটার হরভজন সিং বলেছিলেন, ‘ঘাম ও রক্ত কখনও একসঙ্গে বইতে পারে না। সীমান্তে লড়াই চলছে। দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে আমরা মাঠে গিয়ে ক্রিকেট খেলব। এটা কিভাবে হতে পারে? এসবের কাছে ক্রিকেট খুবই ছোট বিষয়। দেশ সবার আগে। যতদিন সমস্যার সমাধান না হবে ততোদিন ক্রিকেট না হোক।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন