ইংল্যান্ড হারলে বাড়তি ৩ কোটি টাকা পাবে বাংলাদেশ

ইংল্যান্ড হারলে বাড়তি ৩ কোটি টাকা পাবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফি শেষ করে শুক্রবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্ট শেষ হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের দিকে গভীর দৃষ্টি নাজমুল হোসেন শান্তদের। কারণ ম্যাচটিতে ইংলিশরা হেরে গেলে আর্থিকভাবে বেশি সুবিধা পাবে বাংলাদেশ।

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণের জন্যই কেবল প্রতিটি দল পাবে এক লাখ ২৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। এছাড়া ৭ কিংবা ৮ নম্বর স্থান অর্জন করতে পারলে দেওয়া হবে আরও প্রায় এক লাখ ৪০ হাজার ডলার বা এক কোটি ৬৮ লাখ হাজার টাকা। অর্থ্যাৎ ৭ বা ৮ নম্বরে থাকতে পারলে এমনিতেই ৩ কোটি টাকার বেশি প্রাইজমানি পাবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

‘বি’ গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড হারলে সে অঙ্কটা দ্বিগুণ হবে। শেষ ম্যাচ হারলে কোনো পয়েন্ট না পাওয়া ইংলিশরা আটে থেকে টুর্নামেন্ট শেষ করবে। অন্যদিকে পাকিস্তানের সমান এক পয়েন্ট হলেও নিট রান রেটে এগিয়ে থাকায় ছয়ে থেকে টুর্নামেন্ট শেষ হবে বাংলাদেশের। তখন প্রাইজমানি হিসেবে ৩ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা পাবে তারা।

সেই সঙ্গে শুধুমাত্র অংশগ্রহণের জন্য দেড় কোটি টাকা তো আছেই। অর্থ্যাৎ ছয়ে থেকে টুর্নামেন্ট শেষ করতে পারলে সব মিলিয়ে ৫ কোটি ৭০ লাখ টাকা আয় হবে বাংলাদেশের। যা সপ্তম বা অষ্টম স্থানের চেয়ে প্রায় ৩ কোটি টাকা বেশি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন