ক্লাব বিশ্বকাপ নিয়ে ফিফার নতুন ভাবনা

ক্লাব বিশ্বকাপ নিয়ে ফিফার নতুন ভাবনা

বর্তমানে চার বছর অন্তর আয়োজিত হয় ফিফা ক্লাব বিশ্বকাপ তবে। এই আসর থেকে ব্যাপক লাভবান হয় ইউরোপের বড় ক্লাবগুলো। ফলে তাদের চাওয়া, চার বছর অন্তর না হয়ে দুই বছর পরপর ক্লাব বিশ্বকাপ মাঠ গড়ালে ভালো হয়। ফিফাও এই সম্ভাবনা খতিয়ে দেখছে।

ফিফা অবশ্য সরাসরি কিছু বলেনি। কেননা, আন্তর্জাতিক ফুটবলের ক্যালেন্ডারও হিসেবে ধরে আগাতে হবে। যে কারণে এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উয়েফা ও প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। কারণ, খেলোয়াড়দের ইনজুরির সম্ভাবনা।

বিজ্ঞাপন

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফিফা ২০২৯ সাল থেকে প্রতি দুই বছর পর পর ক্লাব বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখছে। আগামী ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ এরই মধ্যে নির্ধারিত হয়ে গিয়েছে। তবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও নাপোলির মতো শীর্ষ ক্লাবগুলো চাইছে ভিন্ন কিছু।

ফিফা জানিয়েছে, আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার ২০৩০ সাল পর্যন্ত স্থির থাকায় আপাতত পরিবর্তন সম্ভব নয়। তবে ২০৩০ পরবর্তী সময়সূচি নিয়ে আলোচনার জায়গা আছে। খেলোয়াড়দের অতিরিক্ত চাপ কমাতে জুন মাসের আন্তর্জাতিক বিরতি বাতিলের প্রস্তাবও এসেছে। তবে এতে আপত্তি জানিয়েছে উয়েফা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন