সিঙ্গাপুরের বিপক্ষে প্রাথমিক দলে ডাক পেলেন যারা

সিঙ্গাপুরের বিপক্ষে প্রাথমিক দলে ডাক পেলেন যারা

সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা। হামজা চৌধুরী ছাড়াও সে দলে নেওয়া হয়েছে সমিত সোম ও ফাহমিদুল ইসলামকে। প্রথমবারের মতো দলে ডাক পেলেন শেষের দুইজন।

গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। আগামী ১০ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সে ম্যাচ দিয়ে দেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে নামবেন এই তারকা ফুটবলার। দলের সঙ্গে যোগ দিতে আগামী ২ জুন ঢাকায় আসার কথা তার। দলে প্রথমবারের মতো ডাক পাওয়া ফাহমিদুল বুধবার সকালে ঢাকায় পা রেখেছেন।

বিজ্ঞাপন

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দল:

গোলরক্ষক: সুজন হোসেন, মিতুল মারমা, মেহেদি হাসান

রক্ষণভাগ: তপু বর্মণ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, ঈসা ফয়সাল,

রহমত মিয়া, শাকিল আহাদ তপু, তারিক কাজী, জাহিদ হাসান

মিডফিল্ডার: শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সোহেল রানা, কাজেম কিরমানি।

ফরওয়ার্ড: ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ, সমিত সোম, সুমন রেজা, আল আমিন, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইবরাহিম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন