নারী ইমার্জিং দলের সান্ত্বনার জয়

নারী ইমার্জিং দলের সান্ত্বনার জয়

টানা দুই হারে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ হার নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ ওয়ানডেতে বাংলাদেশ নারী ইমার্জিং দল মাঠে নামে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে। ওই ম্যাচে ১৪ রানের জয় পেয়েছে স্বাগতিকরা। স্বর্ণা আক্তারের অলরাউন্ড নৈপুণ্যে জয় পায় লাল-সবুজ প্রতিনিধিরা।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৫৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ দল। এই সংগ্রহে সবচেয়ে বড় অবদান ছিল ৫৭ রানের ইনিংস খেলা ইশমা তানজিম। এ ছাড়া সুমাইয়া আক্তার খেলেন ৩৮ রানের ইনিংস। শেষদিকে ৩০ বলে ৪১ রানের ক্যামিও খেলেন স্বর্ণা আক্তার। মূলত তার ইনিংসে ভর করে বড় সংগ্রহ পায় বাংলাদেশ নারী ইমার্জিং দল। ব্যাট হাতে চমক দেখান স্বর্ণা; বল হাতেও ছিলেন দারুণ। ১০ ওভারে ৪১ রান খরচায় তার শিকার ছিল ৩ উইকেট। তার বোলিং তোপে ২৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের ইনিংস থামে ২৩৯ রানে। আর তাতেই ১৪ রানের জয় পায় বাংলাদেশ।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন