ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ভারত

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ভারত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারী অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক ভারত। বুধবার সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে ভারত ১৪২ রানের বড় ব্যবধানে হারায় ইংল্যান্ডকে। এর আগে সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জিতেছিল ভারতীয়রা।


সিরিজের শেষ ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে সবক’টি উইকেট হারিয়ে ৩৫৬ রান তোলে ভারত। তাদের পক্ষে শুবমান গিল ১১২ রানের অনবদ্য ইনিংস খেলেন। শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে আসে ৭৮ রান। বিরাট কোহলি ৫২ রানের ঝলমলে ইনিংস খেলেন।

বিজ্ঞাপন

এছাড়া কেএল রাহুল ৪০ রান করেন। ইংল্যান্ডের আদিল রশিদ ৪ উইকেট নেন। মার্ক উড ২ উইকেট পান। বড় লক্ষ্য পেয়ে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি ইংলিশরা। ৩৪.২ ওভারে ২১৪ রানেই ইনিংস গুটিয়ে যায় তাদের।

ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, হার্শিত রানা, আর্শদিপ সিং ২টি উইকেট নেন। ম্যাচসেরার পুরস্কার জিতে নেন শুবমান গিল।


সংক্ষিপ্ত স্কোর


ভারত ইনিংস: ৩৫৬ (৫০ ওভার); গিল ১১২, আইয়ার ৭৮, কোহলি ৫২, রশিদ ৪/৬৪, উড ২/৪৫।


ইংল্যান্ড ইনিংস: ২১৪ (৩৪.২ ওভার); ব্যান্টন ৩৮, অ্যাটকিনসন ৩৮, ডাকেট ৩৪; অক্ষর ২/২২, রানা ২/৩১, পান্ডিয়া ২/৩৮।


ফল: ভারত ১৪২ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধান জিতল ভারত।
ম্যাচ ও সিরিজ সেরা: শুবমান গিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন