দীর্ঘ মেয়াদে অধিনায়ক লিটন, দলে আছেন শান্ত

দীর্ঘ মেয়াদে অধিনায়ক লিটন, দলে আছেন শান্ত

দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসের কাঁধে উঠেছে অধিনায়কের দায়িত্ব। গুঞ্জন ছিল নাজমুল হোসেন শান্ত হয়তো দল থেকে বাদ পড়বেন। তবে তাকে রাখা হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের স্কোয়াডে। পাশাপাশি এই সিরিজের জন্য সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ মাহেদি।

বিজ্ঞাপন

ইনজুরির কারণে দলে নেই পেসার তাসকিন আহমেদ। তার বদলি হিসেবে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে দলে ডেকেছে বিসিবির নির্বাচকরা। এ ছাড়া দলে আছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ১৬ সদস্যের এই স্কোয়াডে জায়গা হয়েছে সৌম্য সরকার ও পারভেজ হোসন ইমনের।

এ ছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আছেন হাসান মাহমুদ, তানজিম সাকিবরা।

সংযুক্ত আরব আমিরাত-পাকিস্তান সিরিজের স্কোয়াড:

লিটন দাস, শেখ মাহেদি, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম সাকিব, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন