আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান হারলেও জিতে নিয়েছে দর্শকের মন

স্পোর্টস ডেস্ক

ইরান হারলেও জিতে নিয়েছে দর্শকের মন

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ইরানিদের খেলার মতো অবস্থা নেই। দেশটির আকাশে-বাতাসে বারুদের উত্তাপ। সেই উত্তাপ ছাপিয়ে ইরানি নারীরা নেমেছিল এএফসি নারী এশিয়ান কাপের মঞ্চে। ম্যাচটি তারা ৩-০ গোলে হেরে গেছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। তবে হারলেও তারা ঠিক জিতে গেছে মাঠে নেমেই।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে একের পর এক বাড়ছে ধ্বংসস্তূপ। নিহত হয়েছেন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে। তবে ইরানের সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। ইরান রেড ক্রিসেন্টের তথ্যনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন।

সেই ধ্বংসস্তূপের মাঝে স্বজনদের রেখে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে খেলতে নামা মোটেই সহজ কাজ নয়। সেই কাজটিই করল ইরানের মেয়েরা। কোরিয়ার মেয়েদের বিপক্ষে তিন গোল হজম করে টুর্নামেন্ট শুরু করল তারা। ৩৭ মিনিটে চো ইউ–রির গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। বিরতির পর ৫৯ মিনিটে পেনাল্টি থেকে কিম হেই–রি এবং ৭৫ মিনিটে ইউ জিন–কোর গোলে বড় জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপে খেলছে ইরান। ২০২২ সালে বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে। এবার ‘এ’ গ্রুপে দক্ষিণ কোরিয়া ছাড়া ইরানের বাকি দুই প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। ৫ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরান মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন