আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের সঙ্গে সংঘাতে ‘জড়াবে না’ নেটো: মহাসচিব

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে সংঘাতে ‘জড়াবে না’ নেটো: মহাসচিব

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপের প্রশংসা করে নেটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, তাদের অভিযানের ফলে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জনের তেহরানের ক্ষমতা হ্রাস পাচ্ছে।তবে এই সংঘাতে নেটো সরসারি জড়াবে না বলে স্পষ্ট করেছেন তিনি।

ব্রাসেলসে জার্মানির এআরডি টেলিভিশনকে তিনি বলেন, “নেটোর এই যুদ্ধে জড়িয়ে পড়া বা এর অংশ হওয়ার কোনো পরিকল্পনাই নেই। তবে মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই যৌথ প্রচেষ্টাকে সফল করতে যা সম্ভব তা করতে পারে।”

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরাইল যা করছে তা সত্যিই গুরুত্বপূর্ণ। কারণ এটি পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জনের ক্ষেত্রে ইরানের ক্ষমতাকে হ্রাস করছে।

সূত্র: আল-জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন