আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সতর্ক চীনের কোচ মিলিচিচ

স্পোর্টস রিপোর্টার

সতর্ক চীনের কোচ মিলিচিচ

এশিয়ান কাপের বাছাইয়ে অপরাজিত থেকে টুর্নামেন্টের মূল পর্বের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। স্বাগতিক মিয়ানমারকেও হারায় বাংলাদেশের মেয়েরা। তাই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি সতর্ক চীনের কোচ আন্তে মিলিচিচ। তিনি জানান, বাংলাদেশ দলে একক নৈপুণ্য দেখানো খেলোয়াড় রয়েছে।

বাছাই পর্বে ঘরের মাঠে মিয়ানমারকে হারানোর কৃতিত্ব দেখায় তারা। এজন্য বাংলাদেশ প্রশংসার দাবিদার। বাছাইয়ে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। বাংলাদেশের প্রতি সম্মান রেখেই মাঠের লড়াইবে নামবে চীন। মিলিচিচের মতে, বাংলাদেশ আগ্রাসী ফুটবল খেলে। তারুণ্যদীপ্ত দল বাংলাদেশের। এ দলকে নিয়ে দারুণ কাজ করেছেন কোচ পিটার বাটলার। তবে লক্ষ্যে অবিচল থেকেই মাঠে নামবে চীন নারী দল।

বিজ্ঞাপন

ইতিবাচক ফল প্রত্যাশা করছেন কোচ মিলিচিচ। চীন দলের অধিনায়ক হাইইয়ান জানালেন, বাংলাদেশ ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা আছেন তারা। প্রথমবার বাংলাদেশের বিপক্ষে খেলবে চীনের মেয়েরা। চেষ্টা থাকবে পরিকল্পনা অনুযায়ী খেলে ভালো ফল বের করে নিয়ে আসতে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...