দুয়ারে কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফি। এ কারণে একটা প্রশ্ন নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ওয়ানডে সংস্করণের এ মর্যাদাকর টুর্নামেন্টের ফাইনালের টিকিট কাটবে কারা? এই প্রশ্নটা আরও অনেক ক্রিকেট কিংবদন্তির সঙ্গে উড়ে গেল মুত্তিয়া মুরালিধরণের দিকেও।
লঙ্কান এ ক্রিকেট লিজেন্ডের মতে, এবার শিরোপার জন্য ফাইনালে লড়াই করবে ভারত ও পাকিস্তান। ভারতের বার্তা সংস্থা এএনআইকে মুরালিধরন এমন ভবিষ্যদ্বাণী দিয়ে বলেন, 'ফেভারিট তো আছেই। তবে নিশ্চিত করে বলার উপায় নেই যে এই দলটাই জিতবে। ভারত ও পাকিস্তানই ফেভারিট। ঘরোয়া কন্ডিশনের জন্য ফেভারিট পাকিস্তান। ভারতও এমন কন্ডিশনে উঁচু সারির দল।'
মুরালিধরনের মতো সুনীল গাভাস্কারও এগিয়ে রেখেছেন নিজের জন্মভূমি ভারতকে। আর রবি শাস্ত্রীর দৃষ্টিতে পাকিস্তান শিরোপার অন্যতম দাবিদার। রিকি পন্টিং বলছেন, ২০২৩ বিশ্বকাপের মতো ভারত ও অস্ট্রেলিয়া ফাইনাল খেলবে। তবে মুরালিধরনের বাজি ভারত-পাকিস্তানের ধ্রুপদী লড়াইয়ের পক্ষে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

