আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘এটা শিরোপা উদযাপনের সময় নয়’

স্পোর্টস রিপোর্টার

‘এটা শিরোপা উদযাপনের সময় নয়’

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দূর্ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশ শোক পালন করা হচ্ছে। শোক ছুঁয়ে গেছে বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলারকেও। তাই সাফ অনূর্ধ্ব ২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেও উদযাপনের পক্ষে নন তিনি। শোকের সামনে শিরোপা উদযাপনকে তুচ্ছ বলে মনে করছেন বাটলার।

শেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়ে নারী সাফের বয়সভিত্তিক টুর্নামেন্ট জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের ছয় ম্যাচের সবকটিতেই জিতেছে স্বাগতিকরা। দাপট দেখিয়ে শিরোপা জিতলেও সেভাবে উদযাপন করেনি আফঈদা খন্দকার, মোসাম্মৎ সাগরিকারা। বিমান দূর্ঘটনায় নিহতদের গোল ও শিরোপা উৎসর্গ করেছেন তারা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কোচও কথা বলেছেন শোকের কণ্ঠে। বাটলার বলেন, ‘ভয়াবহ বিমান দূর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। এটা শিরোপা উদযাপনের সময় নয়।’

বিজ্ঞাপন

বাংলাদেশ নারী দলের প্রধান কোচ আরো বলেন, ‘এই দূর্ঘটনায় অনেকেই তার শিশুকে হারিয়েছেন। আবার অনেকেই হারিয়েছেন আত্মীয় স্বজন বা ভাই বোনকে। এই ক্ষতি অপূরণীয়। আমাদের এই শিরোপা জয় হয়তো কিছু মানুষকে সাময়িকের জন্য আনন্দ দেবে। কিন্তু শোকের সামনে সে আনন্দ তুচ্ছ।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন