প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো

স্পোর্টস ডেস্ক

প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো

কানাডার ঐতিহাসিক বিশ্বকাপ ম্যাচে উপস্থিত না থেকে যুক্তরাষ্ট্রের খেলা দেখতে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচে গ্যালারিতে দেখা যায় ট্রুডোকে। তার সঙ্গে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কেটি পেরি, যাকে বর্তমানে ট্রুডোর প্রেমিকা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে একই সময়ে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করে কানাডা। কিন্তু দেশের এই ঐতিহাসিক ম্যাচে অনুপস্থিত থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন ট্রুডো।

বিজ্ঞাপন

সমালোচনা বাড়তে থাকলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘কখনো কখনো প্রেমিক হিসেবে দায়িত্ব পালন করতে হয়। তবে বিশ্বকাপ জয়ের জন্য আমি কাকে সমর্থন করছি, সেটা সবাই জানে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...