আরো ১৯টি নতুন কমিটি ঘোষণা করলো এনএসসি

আরো ১৯টি নতুন কমিটি ঘোষণা করলো এনএসসি

সার্চ কমিটির দেওয়া প্রস্তাবনা অনুযায়ী আগে ২৬টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

বিজ্ঞাপন

গতকাল আরো ১৯টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে নতুন কমিটি ঘোষণা করেছে তারা। নতুন কমিটিগুলোর মধ্যে জিমন্যাস্টিকস ফেডারেশনে সাধারণ সম্পাদক হিসেবে হাবিবুর রহমান, সার্ফিং অ্যাসোসিয়েশনে মোয়াজ্জেম হোসেন চৌধুরী, সেপাক টাকরো অ্যাসোসিয়েশনে ফারুক ঢালি, কিক বক্সিংয়ে মোস্তাফিজুর রহমান এবং বুত্থান অ্যাসোসিয়েশনের ইউরি বজ্রমুনিকে একই পদে রাখা হয়েছে।

অন্য সব নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে এসেছে নতুন মুখ। কান্ট্রিগেমস অ্যাসোসিয়েশনের মেজর (অব.) মো. রাকিব, জুজুৎসু অ্যাসোসিয়েশনে সাইফুল ইসলাম, আশাআপ অ্যাসোসিয়েশনে কাজী আরাফাত মাহমুদ সাকিব, মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনে অউপার আহমেদ, থ্রোবল অ্যাসোসিয়েশনে ড. শারিফ আশরাফুজ্জামান, প্যারালিম্পিক কমিটিতে ড. মারুফ আহমেদ।

এছাড়াও গলফ ফেডারেশনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাঈদ সিদ্দিকী, চুকবল অ্যাসোসিয়েশনে কল্লোল দাস, রোলার স্কেটিংয়ে লুৎফর রহমান, রোইং ফেডারেশনে মাকসুদ আলম, ইয়োগা অ্যাসোসিয়েশনে আল আমিন চৌধুরী, মার্শাল আর্ট কনফেডারেশনে কেএম রহমান বাপ্পী, বধির ক্রীড়া ফেডারেশনে আবদুর রাজ্জাক এবং ক্যারম ফেডারেশনে অ্যাডভোকেট আবু তৈয়ব মোহাম্মদ হাসানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ১২ মে সার্চ কমিটি বিদায়ের সময় ২৪টি ক্রীড়া ফেডারেশনের কমিটির প্রস্তাব করেছিল। এ নিয়ে ৪৫টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা করল এনএসসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন