সরাসরি

৯৯ রানে হেরে সিরিজ হারল বাংলাদেশ

২২: ২৫, জুলাই ৮

তানভীর আউট, ম্যাচ হারল বাংলাদেশ

তানভীরকে আউট করে ম্যাচ শেষ করলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাতে ৯৯ রানে ম্যাচ হেরে ২-১ সিরিজ হারল বাংলাদেশ।

২২: ২০, জুলাই ৮

জাকের বোল্ড

আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হয়ে আউট হলেন জাকের আলী অনিক। ফেরার আগে তার ব্যাটে এসেছে ২৭ রান।

২২: ১০, জুলাই ৮

তাসকিনও ফিরলেন

আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তাসকিন আহমেদ৷ ১ রানে আউট হয়েছেন তিনি।

২১: ৫৯, জুলাই ৮

তানজিম সাকিব আউট

তানজিম সাকিব আউট

দুশমন্থ চামিরার বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে আউট হয়েছেন তানজিম হাসান সাকিব। ফেরার আগে তার ব্যাটে এসেছে ৫ রান। নতুন ব্যাটার তাসকিন আহমেদ। সাকিবের পর নিশ্চিত করেই বলা যায় হারের পথে এগোচ্ছে বাংলাদেশ।

২১: ৪৭, জুলাই ৮

ফিফটি করেই হৃদয় আউট

ফিফটি করেই হৃদয় আউট

বাংলাদেশ-২৫৩/৬ (৩২.২ ওভার)

দুশমন্থ চামিরার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন দুশমন্থ চামিরা। ফেরার আগে তার ব্যাটে এসেছে ৫১ রান। গুড লেন্থে থাকা ওয়াবল সিম বুঝতে পারেননি হৃদয়। তাতেই বোল্ড হয়ে আউট হয়েছেন।

২১: ৪৩, জুলাই ৮

হৃদয়ের ৯ম হাফ সেঞ্চুরি

হৃদয়ের ৯ম হাফ সেঞ্চুরি

বাংলাদেশ- ১৫৩/৫ (৩২ ওভার)

একে একে সবাই যখন প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন তখন উইকেটে থিতু হয়ে আছেন তাওহিদ হৃদয়। ৭৫ বলে ক্যারিয়ারের ৯ম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ব্যাটার। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পেলেন এই ব্যাটার। ৭৫ বলে হাফ সেঞ্চুরি করার পথে ৪৩ বলই ডট খেলেছেন তিনি।

২১: ২৬, জুলাই ৮

স্ট্যাম্পিংয়ের শিকার শামীম

স্ট্যাম্পিংয়ের শিকার শামীম

বাংলাদেশ- ১২৪/৫ (২৭.১ ওভার)

ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে সামনে এগিয়ে খেলতে চেয়েছিলেন শামীম। আর তাতেই স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরতে হলো তাকে। ফেরার আগে তার ব্যাটে এসেছে ১৮ বলে ১২ রান।

২১: ০২, জুলাই ৮

ভেল্লালেগের চমক, আউট ক্যাপ্টেন মিরাজ

ভেল্লালেগের চমক, আউট ক্যাপ্টেন মিরাজ

বাংলাদেশ- ১০৫/৪ (২১ ওভার)

দুনিথ ভেল্লালেগের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। ফেরার আগে তার ব্যাটে আসে ২৫ বলে ২৮ রান। ব্যাটিংয়ে নেমে খানিকটা আগ্রাসী গতিতে ব্যাট চালাচ্ছিলেন মেহেদি হাসান মিরাজ। ৪ চার ও এক ছক্কায় এই ইনিংস সাঁজান তিনি। খানিকটা রয়েসয়ে খেললে হয়তো ইনিংসটা বড় করতে পারতেন। কিন্তু শেষ পর্যন্ত আর ওই পথে হাঁটতে পারেননি।

ভেল্লালেগের বলে লং অনে জেনিথ লিয়ানেগের হাতে ক্যাচ তুলে দেন মিরাজ।

২০: ৫৭, জুলাই ৮

মিরাজ-হৃদয়ের কাঁধে এখন দায়িত্ব

বাংলাদেশ- ১০২/৩ (২০ ওভার)

২০ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। পরে সেই বিপদ আরও ঘনীভূত হয় পারভেজ হোসেন ইমনের বিদায়ের পর। ৬২ রানে তিন উইকেট হারিয়ে যখন বাংলাদেশ যখন বিপদে তখনই হাল ধরলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়। তাদের ব্যাটে ভর করে ১৯.২ ওভারে ১০০ রানের কোটা পার করে বাংলাদেশ।

দুজন মিলে ইতোমধ্যে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেছেন ৩৯ বলে ৪০ রান। মিরাজ ২৩ বলে ১৭ ও হৃদয় ৩৭ বলে করেছেন ২৪ রান।

২০: ৩১, জুলাই ৮

ইমনও আউট

ইমনও আউট

বাংলাদেশ- ৬২/৩ (১৩.৩ ওভার)

দিনুথ ভেল্লালেগের বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন পারভেজ হোসেন ইমন। খানিকটা ব্যাটের সামনে পড়া বল উড়িয়ে মেরেছিলেন ইমন। তবে ডিপ স্কয়ার লেগে থাকা নিশান মাদুষ্কা হাতে সহজ ক্যাচে পরিণত হন। তাতে ৪৪ বলে ২৮ রান করে ফিরতে হলো ইমনকে।

২০: ২৮, জুলাই ৮

পাওয়ার প্লেতে বাংলাদেশের ৫৫

বাংলাদেশ - ১০ ওভারে ৫৫/২

পাওয়ার প্লের ১০ ওভারে ৫৫ রান করেছে বাংলাদেশ। তানজিদ ও নাজমুলকে হারানোর পর দলকে এগিয়ে নিচ্ছেন ইমন ও হৃদয়। পাওয়ার প্লের সময় বেশির ভাগ রান তারা বাউন্ডারি থেকে এসেছে।

২০: ১৩, জুলাই ৮

ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ - ৯ ওভারে ৫১/২

১ রানের ব্যবধানে দুই উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের সঙ্গে আছেন তাওহীদ হৃদয়। যদিও ভালোই পরীক্ষা দিতে হচ্ছে তাদেরকে।

এর আগে আক্রমনাত্মক হতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন তানজিদ হাসান তামিম। দারুন এক বলে তামিমের স্ট্যাম্প এলোমেলো করে দিয়েছেন আসিথা ফার্নান্দো। ১৩ বলে তিন চারের মারে ১৭ রান করেছেন তামিম।

১৯: ৪৯, জুলাই ৮

এবার আউট শান্ত

এবার আউট শান্ত

বাংলাদেশ- ৪ ওভারে ২০/২

তানজিদ হাসান তামিমের উইকেট পতনের পর টিকতে পারলেন না নাজমুল হোসেন শান্ত। শান্তকে ফিরিয়েছেন দূষমন্ত চামিরা। তিন বল মোকাবেলা করে কোন রান না করেই বোল্ড হয়েছেন শান্ত।

১৯: ৪৫, জুলাই ৮

তানজিদের উইকেট পতন

বাংলাদেশ- ৩ ওভারে ১৯/১

আক্রমনাত্মক হতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন তানজিদ হাসান তামিম। দারুন এক বলে তামিমের স্ট্যাম্প এলোমেলো করে দিয়েছেন আসিথা ফার্নান্দো। ১৩ বলে তিন চারের মারে ১৭ রান করেছেন তামিম।

১৯: ৩৬, জুলাই ৮

তানজিদের ব্যাটে দারুণ শুরু

তানজিদের ব্যাটে দারুণ শুরু

বাংলাদেশ- ২ ওভারে ১৫/০

রান তাড়া করতে নেমে দারুণ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ওভারে দুটি চারে বাংলাদেশকে ৯ রান এনে দিয়েছেন তানজিদ হাসান তামিম। ২ ওভারে ১৫ রান তুলেছে সফরকারীরা।

১৮: ৫৯, জুলাই ৮

শ্রীলঙ্কা থামল ২৮৫ রানে

টানা তিন উইকেট হারিয়ে খেই হারিয়েছিল শ্রীলঙ্কা। তবে ৮ম উইকেট জুটিতে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুশমন্থ চামিরা মিলে ১৯ বলে যোগ করেন ২৬ রান। তাতেই ২৮০ রানের কোটা স্পর্শ করে স্বাগতিকরা। টসের সময় লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেছিলেন, পাল্লেকেলের উইকেটে ২৮০ রানই হবে জয়ের জন্য যথেষ্ট। নিজেদের ওই লক্ষ্য পূরণ করতে পেরেছে লঙ্কানরা। এখন ম্যাচ জিততে পারে কি না সেটাই দেখার অপেক্ষা।

দারুণ ব্যাটিং করা শ্রীলঙ্কার হয়ে কুশল মেন্ডিস (১২৪) করেছেন সেঞ্চুরি। এ ছাড়া চারিথ আসালাঙ্কার (৫৮) ব্যাটে এসেছে হাফ সেঞ্চুরি। তাদের দুজনের বাইরে বলার মতো সংগ্রহ গড়তে পারেনি কেউ। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ দুইটি করে উইকেট নিয়েছেন।

১৮: ৩৮, জুলাই ৮

এবার তাসকিনের আঘাত, ফিরলেন ভেল্লালেগে

এবার তাসকিনের আঘাত, ফিরলেন ভেল্লালেগে

তাসকিন আহমেদের বলে ক্যাচ তুলে আউট হয়েছেন দুনিথ ভেল্লালেগে। নিজের বলে দারুণ ফিল্ডিং করা শামীম এবার কাভারে তাসকিনের বলে নিয়েছেন দারুন ক্যাচ। তাসকিনের করা বলটা পুল করতে গিয়ে আউট হন। লম্বা দৌড়ে সেখানে পৌঁছে ক্যাচ নেন শামীম পাটোয়ারী।

প্যাভিলিয়নে ফেরার আগে দুনিথ ভেল্লালেগের ব্যাটে এসেছে ৬ রান।

১৮: ৩২, জুলাই ৮

সেঞ্চুরি করা কুশল ফিরলেন

সেঞ্চুরি করা কুশল ফিরলেন

শ্রীলঙ্কা- ২৫৫/৬ (৪৫.৪ ওভার)

শামীম পাটোয়ারীর বলে ক্যাচ তুলে আউট হয়েছেন কুশল মেন্ডিস। ফেরার আগে তার ব্যাটে আসে ১১৪ বলে ১২৪ রান। শামীমের করা বলটা ঠিকঠাকভাবে টাইমিং করতে পারেননি কুশল। তাতেই আউট হয়েছেন তিনি। বোলিং প্রান্ত থেকে দৌড়ে এসে দারুণভাবে ক্যাচ তালুবন্দি করেছেন শামীম।

দ্বিতীয় ওয়ানডেতে গুরুত্বপূর্ণ সময়ে চারিথ আসালাঙ্কাকে ফিরিয়েছিলেন শামীম। আজকের ম্যাচে ফেরালেন কুশল মেন্ডিসকে। প্যাভিলিয়নে ফেরার পথে পুরো পাল্লেকেলে স্টেডিয়ামে দাঁড়িয়ে কুশল মেন্ডিসকে জানিয়েছে সম্মান।

১৮: ২৮, জুলাই ৮

হিট আউট জেনিথ

হিট আউট জেনিথ

খানিকটা ব্যাকফুটে গিয়ে ব্যাট চালিয়েছিলেন জেনিথ লিয়ানেগে। কিন্তু দূর্ভাগ্যক্রমে শট করার পর পা স্ট্যাম্পে লাগলে হিট আউট হন তিনি। ফেরার আগে তার ব্যাটে আসে ১৭ বলে ১২ রান।

হিট উইকেটের ব্যাপারটা বুঝতেই পারেনি বাংলাদেশ। বোলার মেহেদি হাসান মিরাজ দৌড়ে দেন ফিল্ডিং করতে। উইকেট কিপার জাকের আলী অনিকেরও নজর ছিল সেদিকে। হিট উইকেট হয়েছেন বুঝতে পেরে দৌড়ে রান না নিয়ে প্যাভিলিয়নের দিকে পা বাড়ান জেনিথ লিয়ানেগে।

১৮: ১০, জুলাই ৮

তাসকিনের বলে আউট আসালাঙ্কা

তাসকিনের বলে আউট আসালাঙ্কা

শ্রীলঙ্কা- ২২৪/৪ (৪০.৩ ওভার)

তাসকিন আহমেদের করা ফুলটস বলে ক্যাচ তুলে আউট হয়েছেন চারিথ আসালাঙ্কা। মিড উইকেটে দাঁড়ানো বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বেশ সহজে ক্যাচ তালুবন্দি করেছেন। তাসকিনের বলটা ছিল খানিকটা লো ফুলটস। ফলে টাইমিং করাটা কঠিন ছিল আসালাঙ্কার জন্য। ওই বলই টপ এজ হয়ে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। ফেরার আগে ৬৮ বলে ৫৮ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার।

১৭: ৫৪, জুলাই ৮

বাংলাদেশের বিপক্ষে কুশলের দ্বিতীয় সেঞ্চুরি

বাংলাদেশের বিপক্ষে কুশলের দ্বিতীয় সেঞ্চুরি

শ্রীলঙ্কা- ২০৫/৩ (৩৮ ওভার)

বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে সব সময় জ্বলে ওঠেন কুশল মেন্ডিস। এবারও এর ব্যতিক্রম হয়নি। দ্বিতীয় ওয়ানডেতে ২০ বলে হাফ সেঞ্চুরি করা কুশল শেষ ম্যাচে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৯৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরির দেখা পাওয়া কুশল মেন্ডিসের এটি বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় শতক।

১৭: ৫৩, জুলাই ৮

৪র্থ উইকেটে ১০০, আসালাঙ্কার ৫০

চতুর্থ উইকেট জুটিতে ১০০ রান যোগ করেছেন কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। একই সঙ্গে ক্যারিয়ারের ১৬তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন শ্রীলঙ্কান অধিনায়ক। দলীয় ১০০ রানের মাথায় উইকেটে পা রাখা আসালাঙ্কা ৬০ বলে নিজের ফিফটি তুলে নেন। পাশাপাশি কুশল মেন্ডিসের সঙ্গে গড়েন শতরানের জুটি। তাদের এই জুটিতে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার ইনিংস।

১৭: ১৫, জুলাই ৮

৪র্থ উইকেট জুটিতে এগোচ্ছে স্বাগতিকরা

শ্রীলঙ্কা- ১৪২/৩ (২৯ ওভার)

ওপেনার নিশান মাদুষ্কার বিদায়ের পরের দুই উইকেটে মাঝারি জুটি গড়েছিল শ্রীলঙ্কা। বাংলাদেশি বোলারদের দাপটে বড় হয়নি সেই জুটি। তবে চতুর্থ উইকেট জুটিতে স্বাগতিকরা ওই আক্ষেপ মেটাতে যাচ্ছে। কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে অধিনায়ক চারিথ আসালাঙ্কা চতুর্থ উইকেট জুটিতে যোগ করেছেন ৪২ রান।

এর আগে ক্যারিয়ারের ৩৫তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন কুশল মেন্ডিস। তিনি অপরাজিত আছেন ৬৪ রানে এবং আসালাঙ্কা অপরাজিত ২৩ রানে।

১৬: ৪০, জুলাই ৮

অধিনায়ক মিরাজের শিকার কামিন্দু

অধিনায়ক মিরাজের শিকার কামিন্দু

শ্রীলঙ্কা- ১০১/৩ (২১.২ ওভার)

মেহেদি হাসান মিরাজের ব্যাটে লেগ সাইডে বড় শট করতে চেয়েছিলেন কামিন্দু মেন্ডিস। কিন্তু টাইমিং ঠিকঠাক না হওয়ায় বল সরাসরি পায়ে আঘাত লাগে। জোরালো আবেদনে আউটের সংকেত দেন আম্পায়ার আলাউদ্দিন পালেকার। তাতেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন কামিন্দু মেন্ডিস। ফেরার আগে তার ব্যাটে আসে ২০ বলে ১৬ রান।

১৬: ৩৮, জুলাই ৮

ধীরগতিতে এগোচ্ছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা- ১০০/৩ (২১ ওভার)

কলম্বোয় দ্বিতীয় ওয়ানডেতে কুশল মেন্ডিসের সৌজন্যে একরকম তাড়াহুড়ো করে রান তুলেছিল শ্রীলঙ্কা। শেষ ওয়ানডেতে তেমন কিছুর দেখা মিলছে না। খানিকটা ধীরগতিতে এগোচ্ছে স্বাগতিকদের ইনিংস। ২০.২ ওভারের মাথায় দলীয় শতরানের কোটা পূর্ণ করে দলটি।

১৬: ০৬, জুলাই ৮

নিশাঙ্কা আউট

নিশাঙ্কা আউট

শ্রীলঙ্কা- ৬৯/২ (১৪.৪ ওভার)

তানভীর ইসলামের বলে সুইপ করতে গিয়ে আউট হয়েছেন পাথুম নিশাঙ্কা। হাটু গেড়ে সুইপ করেছিলেন তবে বলে খানিকটা বাউন্স থাকায় টপ এজ হয়। বল চলে যায় স্কয়ার লেগে থাকা ফিল্ডার পারভেজ হোসেন ইমনের হাতে। তাতেই আউট হন নিশাঙ্কা। ফেরার আগে তার ব্যাটে আসে ৪৭ বলে ৩৫ রান।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে আউট নিশাঙ্কা আউট হয়েছিলেন তানজিম সাকিবের বলে। আজ তৃতীয় ওয়ানডেতে তাকে ফেরালেন তানভীর ইসলাম।

১৫: ৪৬, জুলাই ৮

শ্রীলঙ্কার সংগ্রহ ৫১

শ্রীলঙ্কার সংগ্রহ ৫১

শ্রীলঙ্কা- ৫১/১ (১০ ওভার)

তানজিম সাকিবের দারুণ বোলিংয়ে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার নিশান মাদুষ্কা। তাতে অবশ্য খেই হারায়নি শ্রীলঙ্কা। বাংলাদেশি বোলারদের দেখেশুনে খেলে প্রথম পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে ৫১ রান যোগ করেছেন তারা।

নিশাঙ্কা ২৮ বলে ২৪ ও কুশল মেন্ডিস ২৬ বলে ২৫ রানে অপরাজিত আছেন। খানিকটা আগ্রাসী ভূমিকায় খেলছেন তারা দুজনে।

১৫: ১৮, জুলাই ৮

তানজিমের বলে আউট মাদুষ্কা

তানজিমের বলে আউট মাদুষ্কা

শ্রীলঙ্কা- ২৬/১ (৫ ওভার)

ইনিংসের শুরু থেকেই খানিকটা নববড়ে ছিলেন নিশান মাদুষ্কা। তাসকিন আহমেদ ও তানজিম সাকিবকে সামলাতে বেশ বেগ পাচ্ছিলেন এই ব্যাটার। শেষ পর্যন্ত ওই অস্বস্তি নিয়ে ইনিংস আর বড় করতে হয় তাকে। তানজিম সাকিবের খানিকটা উপরে ওঠা বলে স্লিপে ক্যাচ তুলে দেন। সেখানে থাকা নাজমুল হোসেন শান্ত বল তালুবন্দি করতে ভুল করেননি।

তাতে ৬ বলে মাত্র ১ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মাদুষ্কা।

১৪: ৪৩, জুলাই ৮

বাংলাদেশ একাদশে এক পরিবর্তন

আগের ম্যাচে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাসকিন আহমেদকে একাদশে রাখা হয়নি। এক ম্যাচ বিরতি দিয়ে একাদশে ফিরেছেন এই ডানহাতি পেসার। অন্যদিকে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ছিল খানিকটা দুশ্চিন্তা। ম্যাচের আগে ফিটনেস টেস্টে উতরে যাওয়ায় তাকে একাদশে রেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই।

বাংলাদেশ একাদশ-

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ-

পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানেগে, দুনিথ ভেল্লালেগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, দুশমন্থ চামিরা ও আসিথা ফার্নান্দো।

১৪: ৩৪, জুলাই ৮

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। টস জয়ী অধিনায়ক আসালাঙ্কা বলছিলেন, আগে ব্যাট করে ম্যাচ জিততে অন্তত ২৮০ রান করতে হবে। অবশ্য তার কথা খুব একটা অযৌক্তিক না। কারণ- পাল্লেকেলের মাঠে রান উৎসব হওয়াটা একরকম পুরোনো রীতি।

১৪: ২৫, জুলাই ৮

‘ফাইনালে’ মুখোমুখি দুই দল

কলম্বোয় সিরিজের প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে পরিণত হয়েছে একরকম অলিখিত ফাইনালে। খানিকবাদে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে দুই দল। এই ম্যাচের আগে বাংলাদেশ দলে আছে এক দুসংবাদ। ইনজুরির কারণে শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়তে পারেন নাজমুল হোসেন শান্ত।

শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের একবারই হারাতে পেরেছিল বাংলাদেশ। ২০১৩ সালে ওই ম্যাচে ভেন্যু ছিল আজকের ওয়ানডের মাঠ পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সেই সুখস্মৃতি বাংলাদেশ ফেরাতে পারে কি না সেটাই এখন দেখার অপেক্ষা।