এফএ কাপের গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও চলমান আসরে তাদের যাত্রা থামল রাউন্ড অব সিক্সটিনে। রোববার রাতে ফুলহামের কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রুবেন আমোরিমের শিষ্যরা।
ওল্ড ট্রাফোর্ডে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ক্যালভিন বাসির গোলে এগিয়ে যায় ফুলহাম। ৭১ মিনিটে ইউনাইটেডকে ম্যাচে ফেরান পর্তুগিজ তারকা ফুটবলার ব্রুনো ফার্নান্দেজ। যোগ করা ৩০ মিনিটেও কোনো দল জালে বল জড়াতে পারেনি। তাই ম্যাচ টাইব্রেকারে গড়ায়। ভাগ্য নির্ধারণ প্রক্রিয়ায় বাজিমাত করে ফুলহাম।
প্রথম ৪ শট থেকে গোল করে সফরকারী দল। যদিও ম্যানইউর হয়ে চতুর্থ ও পঞ্চম শট নিতে এসে গোল করতে ব্যর্থ হন ভিক্টর লিন্ডেলফ ও জশুয়া জির্কজি। তাদের শট ঠেকিয়ে ফুলহামের জয়ের নায়ক বনে যান গোলরক্ষক ব্রেন্ড লেনো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

