নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে দেওয়ান হামজা চৌধুরীকে নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। রাত আটটায় জাতীয় স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে। এই ম্যাচের প্রথম একাদশে হামজাকে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা। তবে কানাডা প্রবাসী শমিত সোমকে শুরুর একাদশে রাখা হয়নি।
হামজা ছাড়াও অধিনায়ক জামাল ভূঁইয়াসহ আরো দুই প্রবাসী ফুটবলার তারিক কাজী ও জায়ান আহমেদ একাদশে আছেন। গোলরক্ষক মিতুল মারমাতেই আস্থা রাখছেন কোচ কাবরেরা।
১৮ নভেম্বর ভারত বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ।
নেপালের বিপক্ষে প্রথম একাদশ: তপু বর্মণ, জামাল ভূঁইয়া (অধিনায়ক), হামজা চৌধুরী, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মো. সোহেল রানা, সোহেল রানা, তারিক কাজী, জায়ান আহমেদ, সাদ উদ্দিন ও মিতুল মারমা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

