বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক প্যানেল। যে দলে রাখা হয়নি বাবার আজম , মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিকে। দলের নেতৃত্ব দেবেন সালমান আলি আগা। সহ অধিনায়কের দায়িত্ব পড়েছে সাদাব খানের কাঁধে।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন সাইম আইয়ুব। এছাড়া লম্বা সময় পর ফেরানো হয়েছে শাহিবজাদা ফারহানকে। দলে আছেন নাসিম শাহ, ফখর জামান, হারিস রউফদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
আসন্ন সিরিজের সূচি এখনও চূড়ান্ত করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও শোনা যাচ্ছে, আগামী ২৭ মে শুরু হবে কুড়ি ওভারের সিরিজটি। বাংলাদেশের বিপক্ষে সিরিজি দিয়ে পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব শুরু করবেন মাইক হেসন।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দল: সালমান আলি আগা (অধিনায়ক), সাদাব খান (সহ অধিনায়ক), নাসিম শাহ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, আবরার আহমেদ, হাসান নাওয়াজ, সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, ইরফান খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ ও হুসাইন তালাত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

