হারারেতে ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ এই ম্যাচে আগে ব্যাট করতে ১৭৫ রানে অলআউট হয় আজিজুল হাকিম তামিমের দল। জবাবে, ৫ উইকেট ও ৭৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
আগে ব্যাটিংয়ে নেমে তামিমের ৫৯ ও কালাম সিদ্দিকী আলিনের ৪৯ রানে ভর করে ১৭৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। এছাড়া ১৭ রান আসে রিজান হোসেনের ব্যাটে। বাংলাদেশের আর কোনো ব্যাটার নিজেদের রান দুই অঙ্কের ঘরে নিতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে জেসন রোলস ৩৫ রানে নেন তিন উইকেট।
১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে আরমান মানাকের ৫৭ ও অধিনায়ক জেসন রোলসের ৪১ রানে ভর করে সহজ জয় পায় দক্ষিণ আফ্রিকার যুবারা। বাংলাদেশের হয়ে পেসার আল ফাহাদ ২৯ রানে নেন তিন উইকেট। এছাড়া ইকবাল হোসেন ইমন ও দেবাশিস দেবা একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১৭৫/১০, ৪৪.৫ ওভার (তামিম ৫৯, আলিন ৪৯, রোলস ৩/৩৫)।
দক্ষিণ আফ্রিকা: ১৭৬/৫, ৩৬.৫ ওভার (মানাক ৫৭, রোলস ৪১, ফাহাদ ৩/২৯)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

