বিসিবির সিনিয়র স্কোরার সায়েদুর রহমান ভূঁইয়ার মৃত্যু

বিসিবির সিনিয়র স্কোরার সায়েদুর রহমান ভূঁইয়ার মৃত্যু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র স্কোরার সায়েদুর রহমান ভূঁইয়া আর নেই। রোববার সকালে ঢাকায় শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

বিজ্ঞাপন

সায়েদুর রহমান ভূঁইয়া দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে স্কোরিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। টেস্ট ক্রিকেটেও স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

স্কোরিংয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩-১৪ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সেরা স্কোরারের পুরস্কার পেয়েছিলেন সায়েদুর রহমান।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় বিসিবি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন