আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সেমির আশা বাঁচিয়ে রাখল ভারত

স্পোর্টস ডেস্ক

সেমির আশা বাঁচিয়ে রাখল ভারত

সেমিফাইনালের আশা বাঁচাতে জয়ের বিকল্প ছিল না ভারতের সামনে। চেন্নাইয়ে সেই চাপে দারুণ সাড়া দিয়ে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়েছে তারা। ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রান তুলে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে ভারত।

টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে পরিবর্তন আনে ভারত। অভিষেক শর্মার সঙ্গে সাঞ্জু স্যামসন ভালো সূচনা এনে দেন। পরে ইশান কিষান ও অভিষেক মিলে ৪২ বলে ৭২ রানের জুটি গড়েন। অভিষেক করেন ৩০ বলে ৫৫, ইশান ২৪ বলে ৩৮। অধিনায়ক সূর্যকুমার যাদব ১৩ বলে ৩৩ রান যোগ করেন। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মার ৩১ বলে অবিচ্ছিন্ন ৮৪ রানের ঝড়ে বড় সংগ্রহ পায় ভারত। হার্দিক ২৩ বলে ফিফটি ছুঁয়ে অপরাজিত থাকেন, তিলক করেন ১৬ বলে ৪৪। ভারতের ইনিংসে ছিল ১৭টি ছক্কা।

২৫৭ রানের জবাবে ব্রায়ান বেনেটের ৫৯ বলে ৯৭ রানের লড়াই সত্ত্বেও ১৮৪ রানে থামে জিম্বাবুয়ে। সিকান্দার রাজার সঙ্গে তার ৭২ রানের জুটি ভাঙেন আর্শদিপ সিং, যিনি ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট। টানা দুই হারে জিম্বাবুয়ের বিদায় নিশ্চিত হয়েছে, আর ভারতের বেঁচে রইলো আশা। এর আগে দক্ষিণ আফ্রিকা উঠে গেছে সেমিফাইনালে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ২৫৬/৪ (অভিষেক ৫৫, পান্ডিয়া ৫০*; রাজা ১/২৯, মুজারাবানি ১/৪৩)। জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৮৪/৬ (বেনেট ৯৭*, রাজা ৩১; অর্শদীপ ৩/২৪, অক্ষর ১/৩৫)। ফল: ভারত ৭২ রানে জয়ী। ম্যাচসেরা: হার্দিক পান্ডিয়া

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...