আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাতীয় দাবা

ফাইনালে ফাহাদ ও মনন

স্পোর্টস রিপোর্টার

ফাইনালে ফাহাদ ও মনন

স্পেকট্রাম বাংলাদেশ জাতীয় কাপ দাবার চূড়ান্ত পর্বের ফাইনালে উঠেছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়।

আজ সেমিফাইনালের প্লে-অফ ম্যাচে ফাহাদ ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া দুটি র‌্যাপিড গেম ১-১ পয়েন্টে এবং দুটি ব্লিডজ গেম ১-১ পয়েন্টে ড্র করেন। সাডেন ডেথ গেমে জিতে ফাইনালে উঠেছেন ফাহাদ।

বিজ্ঞাপন

অপরদিকে মনন রেজা আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিনের বিপক্ষে ওয়াক ওভার পেয়ে ফাইনালে উঠেছেন। আজ বেলা ২টায় ফাইনালের প্রথম গেমের খেলা শুরু হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: