ব্যাট হাতে দাপট দেখালেন তাওহিদ হৃদয়।বাংলাদেশকে উদ্ধার করেন বিপদ থেকে। শুধু কি তাই। দুরন্ত ব্যাটিংয়ে আদায় করে নিলেন চমৎকার এক সেঞ্চুরিও। ১০৮ রানের আলো ঝলমলে ইনিংস খেলে এখনো টিকে আছেন ক্রিজে। ২০০ বলের ধৈর্যশীল ইনিংসটি সাজান ১০ বাউন্ডারিতে। তাকে সঙ্গ দিয়ে সেঞ্চুরির পথে হাঁটছেন লিটন দাস। ১২২ বলে ১১ বাউন্ডারিতে ৮৫ রানের দারুণ এক ইনিংসে দলের ইনিংসটাও এগিয়ে নিচ্ছেন সামনে। দুজনের ব্যাটিং ঝলকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম প্রথম দিনে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান তুলে ফেলেছে বাংলাদেশ।
বিজ্ঞাপন
দলীয় ১২১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন হৃদয় ও লিটন। দুজনে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন রয়েছেন ১৬৯ রানের পার্টনারশিপ গড়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

