
বাংলাদেশ-৪৯৫ ও ২৮৫/৬ (ডিক্লে)
শ্রীলঙ্কা- ৪৮৫ ও ৭২/৪
চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কার জয়ের জন্য দরকার ছিল ২৯৬ রান। ওই উদ্বোধনী জুটিতেই যা জয়ের জন্য চেষ্টা করেছিল শ্রীলঙ্কা। দ্রুত উদ্বোধনী জুটি ভাঙার পর আর আগ্রাসী ক্রিকেট খেলেনি লঙ্কানরা। তাতেই ড্র হয়েছে গল টেস্ট। ২৬ ম্যাচ পর গলে ড্র হলো কোনো ম্যাচ।
এই ম্যাচ দিয়ে নিজের বিদায়ী টেস্ট খেললেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

স্পিনার তাইজুল ইসলামের করা আর্মার ডেলিভারিটা ঠিকঠাক বুঝতে পারেননি দীনেশ চান্দিমাল। তাতে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। এর আগে তার ব্যাটে আসে ৪৪ বলে ৬ রান।

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস- ৪৭/৩ (২১ ওভার)
বাংলাদেশের বিপক্ষে গলে নিজের শেষ টেস্ট খেলতে নেমেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। বিদায়ী টেস্টের শেষ ইনিংসে তাইজুল ইসলামের বলে আউট হয়েছেন তিনি। তাইজুলের বলে ফরোয়ার্ড শর্ট লাইনে দাঁড়ানো মমিনুল বল তালুবন্দি করেন। ফেরার আগের তার ব্যাটে আসে ৪৫ বলে ৮ রান।
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস- ৩৭/২ (১২ ওভার)
গলের উইকেটে চিরায়িত স্পিনের দেখা মেলেনি পঞ্চম দিনে এসেও। তবে খানিকটা খানিকটা ভেঙেছে। বল টার্ন করছে। আনইভেন বাউন্সও দেখা যাচ্ছে হালকা। তবে দেখেশুনে এগোচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দীনেশ চান্দিমাল।
ওপেনিংয়ে যতটা আগ্রাসী ছিল লঙ্কানরা। চা বিরতির পর সেই আগ্রাসী মনোভাবে খানিকটা ফাটল ধরেছে। বরং, ম্যাচ ড্র করার দিকেই নজর রেখেছেন এই দুই অভিজ্ঞ ব্যাটার।

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস- ৩৪/২ (৭ ওভার), জয়ের জন্য দরকার আরও ২৬২
দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারাকে হারিয়ে খানিকটা বিপদে পড়েছে শ্রীলঙ্কা। চা বিরতিতে যাওয়ার আগে তাদের সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান। উইকেটে আছেন দুই অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দীনেশ চান্দিমাল। শেষ সেশনে ম্যাচ জিততে স্বাগতিকদের দরকার আরও ২৬২ রান। এই সেশনে সবকিছু ঠিকঠাক থাকলে খেলা হবে ২৯ ওভার। শেষ পর্যন্ত লঙ্কানরা ম্যাচ জিততে পারে কি না সেটাই দেখার অপেক্ষা।

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কা দ্বিতীয় ইনিংসে শুরু করেছিলেন আগ্রাসী ব্যাটিং। অবশ্য জিততে হলে এর কোনো বিকল্প নেই। আক্রমণাত্মক খেলতে গিয়েই ২৫ বলে ২৪ রান করে আউট হয়েছেন নিশাঙ্কা। নাঈম হাসানের বলে শট করতে গিয়ে শর্ট মিড অফে অধিনায়ক শান্তর হাতে ক্যাচ তোলেন নিশাঙ্কা।

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস- ৩২/১ (৬ ওভার)
তাইজুল ইসলামের করা বলটা সামনে এগিয়ে বড় শট খেলতে চেয়েছিলেন লাহিরু উদারা। বল খানিকটা জোরের উপর করায় গতিটা ছিল বেশি। তাতে ব্যাটে-বলের ঠিকঠাক সংযোগ হয়নি। উইকেটরক্ষক লিটন দাসও ভুল করেননি। স্ট্যাম্পিং করেছেন উদারাকে। চা বিরতির একদম আগ মুহূর্তে একটি উইকেট হারালো শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস- ১৮/০ (৪ ওভার)
এক সেশনে খানিকটা বেশি সময় আছে হাতে। এ সময়ের মধ্যে গল টেস্ট জিততে লঙ্কানদের করতে হবে ২৯৬ রান। তাই তো ধীরেসুস্থে এগোনোর কোনো সুযোগ নেই। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙিমায় ক্রিকেট খেলছেন দুই লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। রান তুলছেন চারের বেশি রান রেটে।

সেঞ্চুরি পূর্ণ করে উইকেটে ঝড় তোলেন শান্ত। মনে হচ্ছিল যেন টি-টোয়েন্টি খেলতে নেমেছেন। তাতে অল্প সময়ে বেড়েছে খানিকটা রান। এরপরেই ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক শান্ত। দ্বিতীয় ইনিংসে ২৮৫ রান বাংলাদেশের লিড ছিল ১০ রান। তাতে এখন শ্রীলঙ্কার জয়ের জন্য দরকার ২৯৬ রান।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরির দেখা পেলেন। টেস্ট ইতিহাসের ১৬তম অধিনায়ক হিসেবে ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন। এ ছাড়া শান্ত এই নিয়ে দ্বিতীয়বার একই টেস্টে দুই সেঞ্চুরি করলেন। এর আগে ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়েন মমিনুল হক। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ২৪৯/৬ (৭৯ রান)
৭ বলে ২ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন জাকের আলী অনিক। থারিন্দু রত্নানায়েকের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন তিনি।

খেলা বন্ধ হওয়ার ঠিক আগের বলে দ্রুতগতিতে রান নিতে গিয়ে রানআউটের শিকার হন মুশফিকুর রহিম। ফলে বিরতির পর নতুন ব্যাটার ব্যাটিংয়ে নেমেছেন। লিটন খুব বেশি থাকতে পারেননি। ৫ বলে ৩ রান করে আউট হয়েছেন।
গলে বৃষ্টি বাধার পর কোনো আক্রমণাত্মক ফিল্ডিং সাজানো হয়নি। লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। ডিফেন্সিভ ফিল্ডিংয়ের উপর ভরসা রেখেছেন। এই ফিল্ডিংয়ের কারণে বড় শট খেলাটা কঠিন বাংলাদেশি ব্যাটারদের জন্য।
বৃষ্টির কারণে লম্বা সময় বন্ধ ছিল খেলা। আবহাওয়া পরিস্কার হওয়ায় ফের খেলা শুরু হচ্ছে। আজ প্রথম টেস্টের ৫ম দিনে আর ৫০ ওভার খেলা হবে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, গলে ভারি বৃষ্টি শুরু হয়েছে। ফলে লাঞ্চের পর নির্ধারিত সময়ে খেলা শুরু হবে না।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৩৭ রান। লিড ২৪৭ রানের।

বৃষ্টির কারণে মধ্যাহ্ন বিরতির ঘণ্টাখানিক আগে গলে বৃষ্টি বাধায় বন্ধ হয় খেলা। পরে বৃষ্টি থামলেও আউটফিল্ড ভেজা থাকায় আপাতত খেলা শুরু হচ্ছে। ফলে আর্লি লাঞ্চ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যাচ অফিসিয়ালরা। মধ্যাহ্ন বিরতির পর শুরু হবে খেলা।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৩৭ রান। লিড ২৪৭ রানের।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস-২৩৭/৪ (৭৬ ওভার)
প্রবাথ জয়াসুরিয়ার বলে মিড অনে ঠেলে দ্রুত রান নেওয়ার চেষ্টা করেন মুশফিকুর রহিম। তাত রানআউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। ফেরার আগে মুশফিকের ব্যাটে এসেছে ৪৯ রান।
মুশফিকের আউটের পরপরই নেমে আসে বৃষ্টি। ফলে খেলা বন্ধ রয়েছে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের লিড ২৪৭।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ২৩৭/৪ (৭৬ ওভার)
১৮৭ রানের লিড নিয়ে পঞ্চম দিন শুরু করা বাংলাদেশ দিনের প্রথম থেকেই ছিল আগ্রাসী। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও চতুর্থ উইকেট জুটিতে শতরানের বেশি যোগ করেছে বাংলাদেশ। দারুণ শুরু করা বাংলাদেশ দিনের শুরু থেকেই ছিল খানিকটা আগ্রাসী। তাতে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৪৭ রান।
দিনের শুরুতেই লিড বাড়িয়ে ২০০- ওপারে নিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। এখন লিড কততে থামে সেটাই দেখার অপেক্ষা। পঞ্চম দিনে লিড ৩০০ কিংবা এর চেয়ে খানিকটা বেশি হলেই গলে সিরিজের প্রথম টেস্ট জমিয়ে তুলতে পারবে বাংলাদেশ- এমনটাই বলছেন ধারাভাষ্যে থাকা ক্রিকেট বিশেষজ্ঞরা।
চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৭৭ রান। লিড ছিল ১৮৭ রান। দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত এখন এই লিড কততে নিয়ে যেতে পারেন সেটাই দেখার অপেক্ষা।