জয়ের জন্য করতে হবে ২৬৫ রান, দুবাইয়ের দারুণ উইকেটে এই রানের পেছনে ছুঁটতে গিয়ে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ৪৩ রানেই দুই ওপেনার শুভমান গিল ও রোহিত শর্মার উইকেটে হারায় তারা।
ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন বেন দারশুইস। এই বাঁহাতি পেসারের করা ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে বোল্ড হন গিল। তার আগে ১১ বলে এক চারের সাহায্যে ৮ রান করেন এই ওপেনার।
বিজ্ঞাপন
অষ্টম ওভারে দ্বিতীয় উইকেট হারায় ভারত। ম্যাথু শর্টের বদলি হিসেবে একাদশে জায়গা পাওয়া কুপার কনোলির দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে পড়েন রোহিত। প্যাভিলিয়নের হাঁটার আগে ২৮ রান আসে ভারতীয় দলপতির ব্যাট থেকে। তার ২৯ বলের ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও এক ছয়ের মারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

