বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মাঠের দুর্দান্ত জয়ের পাশাপাশি ম্যাচ শেষে মিক্সড জোনে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের একটি মন্তব্য এখন বাংলাদেশী ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল আলোচনার ঝড় তুলেছে।
ডালাস স্টেডিয়ামের মিক্সড জোনে বাংলাদেশী সমর্থকদের উপস্থিতি ও উন্মাদনা দেখে আবেগ ধরে রাখতে পারেননি এই আর্জেন্টাইন বাজপাখি। সেখানে থাকা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মার্টিনেজ বলেন, 'আমি এই সমর্থকদের ভীষণ ভালোবাসি। আমি বাংলাদেশে গিয়েছি, দেশটির প্রতি আমার গভীর ভালোবাসা রয়েছে। তারা যেন এক অর্থে আর্জেন্টাইন।'
এর আগে বাংলাদেশ সফর করে এখানকার ফুটবল উন্মাদনা নিজ চোখে দেখে গিয়েছিলেন মার্টিনেজ। বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশী ভক্তদের এই অকুণ্ঠ সমর্থনকে আবারও স্বীকৃতি দিলেন তিনি, যা দুই দেশের ফুটবলীয় আবেগের বন্ধনকে আরও একবার জোরালো করল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

