তুরস্কের ফুটবলে ট্রান্সফার ফি ঝড়

তুরস্কের ফুটবলে ট্রান্সফার ফি ঝড়

তুরস্কের ফুটবলে ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়লেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন। নাপোলি থেকে সাড়ে সাত কোটি ইউরো খরচ করে ওসিমেনকে নিচ্ছে তুরস্কের ক্লাব গালাতাসারাই।

এর আগে গত বছরের জুলাইয়ে ২ কোটি ইউরোতে সেভিয়া থেকে ফেনারবাচেতে যোগ দিয়ে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ডটি গড়েছিলেন মরোক্কার ফরোয়ার্ড ইউসেফ এননেসিরি।

গালাতাসারাই বৃহস্পতিবার বিবৃতিতে জানায়, চার বছরের চুক্তিতে ওসিমেনকে নিয়েছে তারা। চুক্তির শর্ত অনুযায়ী, ওসিমেনের ভবিষ্যতে ট্রান্সফার ফির ১০ শতাংশ পাবে নাপোলি। গালাতাসারাইয়ে প্রতি মৌসুমে দেড় কোটি ইউরো পারিশ্রমিক পাবেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড।

এছাড়াও প্রতি মৌসুমে ‘লয়্যালিটি বোনাস’ পাবেন তিনি আরও ১০ লাখ ইউরো এবং ক্লাবের ব্র্যান্ডিং ও প্রচারমূলক কার্যক্রমের ‘ইমেজ রাইটস’ হিসেবে পাবেন ৫০ লাখ ইউরো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন