২৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্রুতই তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এমন সময়ে দলকে চাপমুক্ত করতে দারুণ এক শট খেলেন লিটন দাস। মোহাম্মদ ওয়াসিমের বলে পয়েন্টের ওপর দিয়ে হাঁকানো ওই শট আটকাতে বাউন্ডারি লাইনে ডাইভ পাকিস্তানি ফিল্ডার হুসেইন তালাত। তবে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে গ্যালারির দেয়ালে ধাক্কা খান এই বাঁহাতি ব্যাটার।
বিজ্ঞাপন
ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে তাকে শুশ্রূষা দিতে দৌড়ে আসেন দুই দলের মেডিকেল স্টাফ ও চিকিৎসকরা। প্রাথমিক চিকিৎসা শেষে জানা যায়, কাঁধের ইনজুরিতে পড়েছেন তিনি। তবে দূর থেকে দেখে মনে হচ্ছিল, তিনি মাথায় আঘাত পেয়েছেন।
আঘাত কতটা গুরুতর তা এখনো জানা যায়নি। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে পাঠানো হয় হাসপাতালে। সেখানে প্রয়োজনীয় এমআরআই ও স্ক্যান শেষে জানা যাবে, ইনজুরি কতটা গুরুতর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

