ডারউইন টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে তিনটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়াকে অলআউট করা যায়নি। বরং প্রথম ইনিংসে পাওয়া ২২৮ রানের লিড পেরিয়ে এখন ১৫ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। অজিরা লিড নিলেও সেশনটা বাংলাদেশের। আসছে জয়ের সুবাসও।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৮৪ ওভারে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৪৩ রান। প্রথম সেশনে ৩১ ওভারে ৮২ রান তুলেছে তারা। বাংলাদেশের সামনে এখন অস্ট্রেলিয়ার বাকি তিন উইকেট দ্রুত তুলে নিয়ে লক্ষ্য নির্ধারণের সুযোগ।
প্রথম সেশনে অস্ট্রেলিয়ার তিনটি উইকেটই নিয়েছেন মিরাজ। দিনের শুরুতে অ্যালেক্স ক্যারিকে ফেরানোর পর বেউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকেও সাজঘরে পাঠান এই অফস্পিনার। ফলে ২০৭ রানে ৭ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে অস্ট্রেলিয়া।
সেখান থেকে ক্যামেরন গ্রিন ও মিচেল স্টার্কের প্রতিরোধে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। দ্বিতীয় নতুন বল নেওয়ার ঠিক আগে ৮১ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ২২৯ রান হলে বাংলাদেশের ২২৮ রানের লিড সমান হয়ে যায়। পরের ওভারেই এক রান নিয়ে দলকে এগিয়ে দেন গ্রিন।
৮০ ওভার পূর্ণ হওয়ার পর বাংলাদেশ দ্বিতীয় নতুন বল হাতে নেয় এবং আক্রমণে ফেরায় হাসান মাহমুদকে। তবে এরপরও গ্রিন-স্টার্ক জুটি ভাঙতে পারেনি বাংলাদেশের বোলাররা। মধ্যাহ্ন বিরতিতে ক্যামেরন গ্রিন ১৭২ বলে ৮৫ রানে অপরাজিত। তাঁকে সঙ্গ দিচ্ছেন মিচেল স্টার্ক, অপরাজিত ২৬ বলে ১৪ রানে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-f77ce2.jpg)