১৭৯ রানে অলআউট ইংল্যান্ড

১৭৯ রানে অলআউট ইংল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে লড়াইয়ের পুঁজিও পেল না ইংল্যান্ড। ১৭৯ রানে অলআউট হয়েছে তারা। প্রথম ২ ম্যাচ হেরে আগেই বিদায় নিশ্চিত হয় ইংলিশদের। তাই প্রোটিয়াদের বিপক্ষে কেবলমাত্র নিয়মরক্ষা করতে নামে ইংল্যান্ড।

আনুষ্ঠানিকতার ম্যাচটিতে পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি ইংল্যান্ড। অলআউট হয়েছে ৩৮.২ ওভারে। করাচির ন্যাশনাল ব্যাংক ক্রিকেট স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে টস জেতা জস বাটলারের দল। পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেটও হারাতে থাকে। ইনিংসের আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে রান রেট কমতে থাকলেও উইকেট পড়ার ধারা কমাতে পারেনি। তাই দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানাতে পারেনি ইংল্যান্ড।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেন জো রুট। ৪৪ বলে ৪ চারের পাশাপাশি একটি ছয় মারেন এই অভিজ্ঞ ব্যাটার। ৩১ বলে ২৫ রান করেন জোফরা আর্চার। বেন ডাকেটের অবদান ২৪ রান। এছাড়া ইনিংসে ২১ রান এনে দেন বাটলার। ইংল্যান্ডকে গুটিয়ে দেওয়ার কাজটা সামনে থেকে করেন মার্কো জানসেন ও উইয়ান মুল্ডার। দুজনই সমান তিনটি করে উইকেট নেন। এছাড়া কেশভ মহারাজের শিকার ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ডের ইনিংস: ১৭৯/১০ (৩৮.২ ওভার); জো রুট ৩৭, জোফরা আর্চার ২৫, বেন ডাবেট ২৪, জস বাটলার ২১; উইয়ান মুল্ডার ৩/২৫, মার্কো জানসেন ৩/৩৯

টস: ইংল্যান্ড (ব্যাট)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন