যৌন হয়রানি প্রতিকারে ক্রীড়া সাংবাদিকদের উদ্যোগ

যৌন হয়রানি প্রতিকারে ক্রীড়া সাংবাদিকদের উদ্যোগ

ক্রীড়াঙ্গনে যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকারে ক্রীড়া সাংবাদিকদের উদ্যোগে বিশেষ শেষ ‘হেল্পলাইন’ চালু করা হয়েছে। শতভাগ গোপনীয়তা রক্ষা করে যতটুকু সম্ভব আইনি সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা।

অভিযোগ পাঠানো যাবে stopharssment.bdsports@gmail.com এই ই-মেইল ঠিকানায়। মূলত, ক্রীড়াঙ্গনে নানা সময়ে ঘটে যাওয়া বেশ কিছু যৌন হয়রানির ঘটনা থেকে শুরু করে অনাচারের দিকগুলো নিয়ে কাজ করতেই এই উদ্যোগ।

বিজ্ঞাপন

সিংহভাগ ক্ষেত্রেই সামাজিক সংকোচ কিংবা প্রাতিষ্ঠানিক ভীতির কারণে নিপীড়িত ব্যক্তি অভিযোগ করেন না। গোপনীয়তা রক্ষা করে আইনি সহায়তা দেওয়ার জন্যই ক্রীড়া সাংবাদিকদের এই হেল্পলাইন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন