আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নারী ফুটবলে সংকট

সমাধান কোন পথে?

স্পোর্টস রিপোর্টার

সমাধান কোন পথে?

নারী ফুটবলে সংকট নিরসনের জন্য এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অবস্থাদৃষ্টে যা বোঝা যাচ্ছে, বিদ্রোহী ফুটবলারদের বাদ দিয়েই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে প্রীতি ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ দল। আলোচিত কোচ পিটার বাটলার জুনিয়র ফুটবলারদের নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বুধবার কিংবা বৃহস্পতিবার আবারও যুক্তরাজ্যে যাবেন। এর আগেই নারী ফুটবলের সমস্যার সমাধান করে যেতে চান তিনি। তবে আপাতত সংকট নিরসনের সুস্পষ্ট কোনো লক্ষণ নেই। সমস্যার সমাধান চান বিদ্রোহী নারী ফুটবলাররাও। কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা এক সাফজয়ী নারী ফুটবলার জানালেন, পক্ষে কিংবা বিপক্ষে যে সমাধানই আসুক, তারা তা মেনে নেবেন। কিন্তু নিজেদের অনড় অবস্থানে থেকেই সেই সমাধান চান তারা।

নারী ফুটবলে সংকটের মধ্যে নতুন করে খেলোয়াড়দের সঙ্গে বাফুফের চুক্তি হচ্ছে। অবশ্য এ চুক্তি নিয়ে ধোঁয়াশাও রয়েছে। ক্যাম্পে ডাকা ৩০ ফুটবলারের মধ্যে কোচ বাটলারের অধীনে ১২ জন অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তাদের প্রত্যেকে চুক্তিতে থাকছেন। বাদ পড়ার আশঙ্কায় ঝুলছেন অধিনায়ক সাবিনাসহ ১৮ ফুটবলার। তবে এটাও জানা গেছে, সমস্যার সমাধান না করে এই চুক্তি করছে না বাফুফে। তড়িঘড়ি করে চুক্তি করা কিংবা অন্য যে কৌশলই নিক না কেন বাফুফে, কোনোটিই কাজে আসছে না। নিজের অবস্থানে অটল থাকছেন বিদ্রোহী ফুটবলাররা। নারী ফুটবলের সংকট নিরসনে যে বিশেষ তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে, সেখানে শৃঙ্খলার বিষয়টি প্রাধান্য পেলেও শাস্তির ব্যাপারে কঠোর কোনো পদক্ষেপ নিতে পারছে না বাফুফে। এর পেছনে দুটি বড় কারণ রয়েছে। দুটিই আবেগের। প্রথমত টানা দুবার সাফের শিরোপা জিতেছে নারী ফুটবলাররা। দ্বিতীয়ত, সংকট চলাকলীন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকে ভূষিত হয়েছে সাফজয়ী নারী ফুটবল দল। এর আগে দেশের ক্রীড়াঙ্গনে কোনো দল এই পদক পায়নি। এত বড় গৌরব অর্জনকারী মেয়েদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়ে বিপাকে পড়তে চায় না বাফুফে। তাই যে কোনো বিতর্কহীন সমাধানের পথে হাঁটছে বাফুফে।

বিজ্ঞাপন

সেটা কি সম্ভব?

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন