চ্যাম্পিয়নস ট্রফি

বাদ পড়লেন স্টার্ক-বুমরা-গজনফর

বাদ পড়লেন স্টার্ক-বুমরা-গজনফর

সবাই প্রস্তুত হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির জন্য। অস্ট্রেলিয়া ক্রিকেট টিমও বাদ পড়ছে না। কিন্তু ইনজুরি পিছু ছাড়ছে না তাদের। টুর্নামেন্টের দল থেকে চার জনই মাঠের বাইরে চলে গেছেন আগেই। এবার ছিটকে গেলেন তারকা পেসার মিচেল স্টার্ক।

বিজ্ঞাপন

ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা। তার বদলে হর্ষিত রানাকে দলে নিয়েছেন নির্বাচকরা। ছিটকে গেছেন আফগান স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফর। তার বদলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার নানগায়াল খারোতি।

চ্যাম্পিয়নস ট্রফি থেকে স্টার্ক নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। স্টার্ক দল থেকে সরে দাঁড়ানোর মানে চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার মূল পেসারদের কেউ রইলেন না। তার আগেই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। দলে নেই মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শও। কামিন্স-হ্যাজলউড দুজনই বর্ডার-গাভাস্কার ট্রফিতে ইনজুরিতে পড়েন। কামিন্স না থাকায় চ্যাম্পিয়নস ট্রফিতে অজিদের নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।

অ্যাঙ্কেলের চোট এখনো কাটিয়ে উঠতে পারেননি কামিন্স। হ্যাজলউডের নিতম্বে অস্বস্তি রয়েছে। পায়ের পেশিতেও টান ধরেছিল তার। আর হঠাৎ ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অলরাউন্ডার স্টয়নিস। এর আগে আরেক অলরাউন্ডার মিচেল মার্শ পিঠের চোটে জন্য বাদ পড়েছেন চ্যাম্পিয়নস ট্রফি থেকে।

নিয়মিত একাদশ থেকে পাঁচ ক্রিকেটারকেই পাবে না অস্ট্রেলিয়া। এই পাঁচ ক্রিকেটারের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন- শন অ্যাবট, বেন ডোয়ারশিস, জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাংহা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন