লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসর দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারবে শ্রীলঙ্কা। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে টার্গেট করেই এলপিএলের সূচি সাজানো হচ্ছে বলে জানিয়েছেন এলপিএলের পরিচালক সমন্থা ডোডানওয়েলা।
ডোডানওয়ে বলেন, 'এই সময়সূচির মূল উদ্দেশ্য হলো লঙ্কা প্রিমিয়ার লিগকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতির সঙ্গে মিলিয়ে নেয়া।'
এবারের এলপিএলের ষষ্ঠ আসর শুরু হবে আগামী ২৭ নভেম্বর, আর ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জমকালো ফাইনাল।
মোট তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসর কলম্বোর আর. প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়াম, পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং রংগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

