গোলরক্ষকদের জন্য নতুন আইন

গোলরক্ষকদের জন্য নতুন আইন

ম্যাচ চলাকালীন হাতে বল নিয়ে সময় নষ্ট করাটা গোলরক্ষকদের জন্য নতুন কিছু নয়। যদিও এখন থেকে এই কাজ করতে দুইবার ভেবে দেখবেন গোল পোস্টের প্রহরীরা। কারণ সময় নষ্টের জন্য নতুন শাস্তির নিয়ম করেছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।

আইএফএবির নতুন নিয়ম অনুযায়ী, গোলরক্ষক ৮ সেকেন্ডের বেশি সময় হাতে বল রাখলে প্রতিপক্ষকে কর্নার দেওয়া হবে। এই নিয়মে, রেফারি প্রথমে ৫ সেকেন্ডের একটি কাউন্টডাউন দেখাবেন। ৮ সেকেন্ড অতিবাহিত হলে কর্নার দেবেন।

বিজ্ঞাপন

আগামী জুনে ৩২ দল নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করা হবে। সেই টুর্নামেন্ট থেকে নতুন নিয়ম কার্যকর হবে। আইএফএবি জানিয়েছে, গোলরক্ষকদের অযথা সময় নষ্টের কারণে ফুটবল তার স্বাভাবিক গতি হারাচ্ছে।

হাতে বল রেখে সময় নষ্ট করার শাস্তি এখনও চালু আছে। একজন গোলরক্ষক ইচ্ছাকৃতভাবে ৬ সেকেন্ডের বেশি সময় নষ্ট করলে পরোক্ষ ফ্রি কিক দেন রেফারি। এই নিয়মে গোল হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। তাই নিয়মটি খুব কম প্রয়োগ করতে দেখা যায় রেফারিদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন