আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আজ মনোনয়নপত্র দাখিল

মোহামেডান ক্লাবে নির্বাচনি উত্তাপ

স্পোর্টস রিপোর্টার

মোহামেডান ক্লাবে নির্বাচনি উত্তাপ

দীর্ঘ পাঁচ বছর পর দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে ফুটবলাঙ্গনে। ইতোমধ্যে মনোনয়নপত্র বিতরণের শেষ দিন ভালো লড়াইয়ের আভাস পাওয়া গেছে। সভাপতি পদে মনোনয়নপত্র কিনেছেন বরকত উল্লাহ বুলু, জয়নুল আবেদিন ফারুক, সাজেদ এএ আদেল ও শওকত আজিজ রাসেল।

এর মধ্যে ফারুক, আদেল ও রাসেল পরিচালক পদের জন্যও মনোনয়নপত্র করেছেন। এছাড়া পরিচালক পদের জন্য মনোনয়নপত্র কেনেন লোকমান হোসেন ভূঁইয়া, মাহবুব উল আলম, খায়রুল কবির খোকন, এনায়েত হোসেন সিরাজ, ইঞ্জিনিয়ার কবির আহমেদ ভূঁইয়া, মাসুদুজ্জামান, মোস্তফা কামাল, এমএ সালাম, রুম্মন বিন ওয়ালী সাব্বির, সৈয়দ হাসান কানন, আমিরুল ইসলাম বাবু, মির্জা ইয়াসিন আব্বাস ও জাকির হোসেন চৌধুরী।

বিজ্ঞাপন

১৭টি পদের বিপরীতে ৩৬টি মনোনয়নপত্র বিক্রি হওয়ায় নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে। তবে অনেকে মনে প্রশ্ন, আসন্ন নির্বাচনে সমঝোতা হবে নাকি শেষ পর্যন্ত ভোটের লড়াই হবে? আজ ১ মার্চ মনোনয়নপত্র দাখিল করবেন প্রার্থীরা। তাতেই বোঝা যাবে যে, আসলে কারা নির্বাচনে থাকছেন, কারা থাকছেন না। আগামী মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপত্তি ও প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া শেষে ৪ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ২৭১ জন ভোটার ভোট দেবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: