ডিপিএলে প্রথম দিনই অঘটন

ডিপিএলে প্রথম দিনই অঘটন

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনেই অঘটনের দেখল ভক্তরা। প্রথম দিন হেরেছে দুই ফেভারিট আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে ৬ উইকেটে হেরেছে আবাহনী। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৩৪ রান জড়ো করে ধানমন্ডির ক্লাবটি। সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৫০ রান আসে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। অগ্রণী ব্যাংকের হয়ে ৪৪ রানে ৪ উইকেট নেন শহিদুল ইসলাম। জবাবে ইমরুল কায়েসের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় তুলে নেয় অগ্রণী ব্যাংক। ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করেন ইমরুল। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তিনি। ৪৬ রান এনে দেন সাদমান ইসলাম। ৪৪ রান করেন অমিত হাসান। আবাহনীর হয়ে ২ উইকেট নেন মাহফুজুর রাব্বি।

বিজ্ঞাপন

আবাহনীর চেয়ে দিনটা আরও খারাপ গেছে মোহামেডানের। গুলশান ক্রিকেট ক্লাবের কাছে ১০৭ রানে হেরে গেছে তারা। বিকেএসপির ৩ নম্বর মাঠে ইফতেখার হোসেন ইফতির সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ২৯৮ রান দাঁড় করায় গুলশান। ১০৮ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন ইফতি। জাওয়াদ আবরার করেন ৭৫ রান। এছাড়া হাবিবুর শেখ মুন্নার অবদান ৪৭ রান। জবাবে ১৯১ রানে অলআউট হয় মোহামেডান। আরিফুল হকের ৭৩ ও মাহিদুল ইসলামের ৩১ রানের ইনিংস ছাড়া দলটির হয়ে আর কোনো ব্যাটার লড়াই করতে পারেননি। সেঞ্চুরির পর বল হাতেও দুর্দান্ত ছিলেন ইফতি। ৩২ রানে ৩ উইকেট নেন তিনি। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন