টুর্নামেন্ট বাতিল হলেও পাচ্ছেন বেতন

টুর্নামেন্ট বাতিল হলেও পাচ্ছেন বেতন

চ্যাম্পিয়নস কাপ প্রকল্প বাতিল হলেও মেন্টরের দায়িত্ব পালন করা পাকিস্তানের চার সাবেক ক্রিকেটার এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে বেতন পাচ্ছেন।

ক্রিকেট পাকিস্তান এক প্রতিবেদনে জানিয়েছে, জাতীয় দলের চার সাবেক ক্রিকেটার সরফরাজ আহমেদ, মিসবাহ-উল-হক, ওয়াকার ইউনুস এবং সাকলাইন মুশতাক মাসে ৫০ লাখ রুপি করে বেতন নিচ্ছেন।

বিজ্ঞাপন

ইতোমধ্যে পিসিবি মুশতাক এবং ওয়াকার ইউনুসকে চাকরিচ্যুতির নোটিশ পাঠিয়েছে। আর সরফরাজ আহমেদ এবং মিসবাহ-উল-হককে স্থায়ীভাবে বোর্ডে রেখে দেয়া হয়েছে, তবে এখন পর্যন্ত তাদের কোনো নতুন দায়িত্ব দেয়া হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন