বর্তমান সময়ে ফুটবলের প্রতিভাধর খেলোয়াড়দের মধ্যে লামিনে ইয়ামাল অন্যতম। তাকে নিয়ে সতীর্থদের বিশেষণের শেষ নেই। এবার ইয়ামালের বার্সেলোনার সতীর্থ মার্কাস র্যাশফোর্ড বলছেন, এই তরুণের মাঝে রোনালদোকে দেখতে পাচ্ছেন তিন্।
ইংল্যান্ড তারকা বলেন, ‘আমি যতজনের সঙ্গে খেলেছি, এই বয়সিদের মধ্যে সবচেয়ে প্রতিভাবান ফুটবলার সে। এই বয়সে মাঠে যতটা প্রভাব সে রাখে, এমন কারো সঙ্গে আমি আগে খেলিনি বা দেখিনি। হয়তো রোনালদো নাজারিও ছিলেন।’
বিজ্ঞাপন
'এত কম বয়সে মাঠে এতটা প্রভাব রাখা এবং এতটা ধারাবাহিকভাবে, এটা স্রেফ অবিশ্বাস্য। তার সামনে দীর্ঘ গৌরবময় ক্যারিয়ার পড়ে আছে। আশা করি, সে এটা ধরে রাখবে ও আরও উন্নতি করবে।'- যোগ করেন র্যাশফোর্ড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

